All Sub Topic
হামকো দমকো কমু না, মাতৃভাষা ছাড়মু না
২১শে ফেব্রুয়ারিতে এমন চেতনা-সমৃদ্ধ স্লোগান আমরা কমবেশি সবাই স্কুলজীবনে দিয়েছি।
তখন আমরা এর অর্থ বুঝতাম খুব সরলভাবে—আমাদের পেছনের চামড়া তুলে ফেললেও
আমরা উর্দুকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করব না;
বাংলা এবং বাংলাই হবে আমাদের একমাত্র ভাষা।
অথচ বাস্তবতা হলো—রাষ্ট্রীয় ভাষা আর মাতৃভাষা এক বিষয় নয়।
আমাদের পাশের দেশগুলোতেও রাষ্ট্রীয়ভাবে একাধিক ভাষা স্বীকৃত।
আমাদের দেশেও বাংলা রাষ্ট্রভাষা হলেও
দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ তাদের নিজস্ব ভাষায় কথা বলে।
কথা এটা নয় যে তখন কী হয়েছিল—তখন যেটা হওয়ার, সেটাই হয়েছে।
কিন্তু যে চেতনা নিয়ে আমরা উর্দুকে প্রত্যাখ্যান করেছিলাম,
ঠিক তার উল্টো আচরণ আজ আমরা হিন্দির ক্ষেত্রে করে চলেছি।
যে জাতি একদিন ভাষার জন্য জীবন দিয়েছে,
সেই জাতির আজ দ্বিতীয় শ্রেণির শিশুরাও
হিন্দি বলতে না পারলেও অনায়াসে বুঝে ফেলে।
সেখানে আমাদের বাংলা ভাষা ও চেতনার রেশ
প্রায় অদৃশ্য।
আমাদের সংস্কৃতি ভারতে তেমনভাবে না চললেও,
তাদের প্রায় সব সাংস্কৃতিক উপাদান
আজ আমাদের সমাজে স্বাভাবিকভাবে চলমান।
আমাদের ওসমান হাদি ভাই যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন,
সেটি কোনো রাজনৈতিক সংগঠন ছিল না;
সেটি ছিল একটি সাংস্কৃতিক সংগঠন।
তিনি এসব বিষয় জাতির সামনে তুলে ধরতেন,
আর সম্ভবত সে কারণেই তাঁকে শহীদ হতে হয়েছে।
কারণ এখানে দীর্ঘদিনের একটি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
যেমনটা পরকীয়ায় হয়—
বিয়ে না করেও বিয়ের সুখ পাওয়া যায়,
তেমনি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে দখল না করেও
যদি এখান থেকে সব সুযোগ-সুবিধা নেওয়া যায়,
তাহলে সমস্যা কোথায়?
দুঃখজনক হলেও সত্য—
১৯৭১ সালের পর থেকে
এই বিষয়গুলো নিয়ে
কার্যকরভাবে কাজ করতে
কাউকে তেমনভাবে দেখি নাই।
“Hamko Domko Komu Na, Matribhāṣā Chhāṛmu Na”
On 21st February, many of us chanted slogans filled with linguistic spirit during our school days.
At that time, we understood it simply—
even if our skin were torn apart,
we would never accept Urdu as our mother tongue;
Bangla, and only Bangla, would be our language.
However, in reality, state language and mother tongue are not the same.
Many neighboring countries officially recognize multiple state languages.
In Bangladesh too, Bangla is the state language,
yet people across different regions speak their own native languages.
The point is not what happened back then—that chapter is closed.
But the irony is,
the very mindset with which we rejected Urdu,
we now contradict by warmly embracing Hindi.
A nation that once shed blood for its language
now sees even second-grade children
understanding Hindi effortlessly,
while traces of Bangla linguistic consciousness
are barely visible.
Although our culture does not significantly influence India,
almost every cultural element from there
is actively practiced in our society today.
The organization our brother Osman Hadi was involved with
was not political—it was cultural.
He raised these concerns before the nation,
and perhaps that is why he had to embrace martyrdom,
because a long-term plan is being executed silently.
Just like in an affair—
where one enjoys the benefits of marriage without marrying,
similarly, if Bangladesh can be exploited
without formal occupation,
then where is the problem?
Sadly, since 1971,
we have hardly seen anyone
working consistently on these issues.
Leave a Comment